মহালয়া ~~~~ শরতের এই শিউলি ঝরা প্রাতে মনে যে আজ খুশির জাগরণ , পিতৃপক্ষ র শেষে, দেবীপক্ষের হয় যে আগমন। গঙ্গা বক্ষে পিতৃপুরুষের উদ্দেশ্যে করি যে তর্পণ। আকাশে বাতাসে ধ্বনিত হলো আগমনীর গান- 'বাজলো তোমার আলোর বেণু, মাতল যে ভুবন" উৎসবের এই আনন্দেতে সবারে কর আহ্বান, হিংসা দ্বেষ ভুলে, গাও যে সবে মিলন তিথির গান।
শরৎ চেনায় ঘর কুনো মেঘ নাচের তালে কাশের ফুল, শিউলিগুলো আতর ছড়ায় সাজতে ব্যস্ত ঢাকের বোল। সময়ের ঘাটে নোঙর বেঁধে মাঝি - মাল্লার ফেরার গান, অনুভূতির ওই আঙ্গুল ছুঁয়ে ইচ্ছেডানায় মেলাক প্রাণ । সাজছে শহর নতুন সাজে মাতছে আলোয় অলি-গলি, অল্পনারা তাই কইছে কথা শঙ্খধ্বনি ওই চেনায় কলি। প্রহর গোনে অপেক্ষা আজ জমে মনের কোণে খুনসুটি, দামাল - বুড়ো সবাই মাতে ভুরিভোজ পর্ব জমজমাটি।