ক্ষত বিক্ষত পাহাড় মাকড়সা জালে ঢাকা,
রক্তস্রোত নদী, মৃত অরণ্যের চিত্র লেখা ।
শরৎ মেঘে নকশা ছবি, ভাসে ছোট্ট মেয়ের মুখ;
বারুদে গন্ধে দম বন্ধ, ফেটে যাচ্ছে বুক;
জ্বলন্ত শরীরের চলন্ত গুলির আওয়াজ,
থমকে দাঁড়ায় কান্না তাঁর থামে না;
ক্ষমা করিস মা,
নিয়ে যেতে পারলাম না তোর পূজার সাজ-
ছোট্ট মেয়েটি বার বার জিজ্ঞাসা,
বাবা কবে আসবে মা?
পুষ্পাঞ্জলি শেষ, চোখের জলে দুর্গামা;
দিনের প্রতিটা মুহূর্তে আতঙ্ক;
যোগ মেলে না জীবনের শেষ পৃষ্ঠার অঙ্ক ।
বিসর্জন বেদনার গান হৃদয়ের বাজে;
ভারতমাতার দীপ জ্বালিয়ে ঘরে ফিরলো তেরঙা সাজে।।
রক্তস্রোত নদী, মৃত অরণ্যের চিত্র লেখা ।
শরৎ মেঘে নকশা ছবি, ভাসে ছোট্ট মেয়ের মুখ;
বারুদে গন্ধে দম বন্ধ, ফেটে যাচ্ছে বুক;
জ্বলন্ত শরীরের চলন্ত গুলির আওয়াজ,
থমকে দাঁড়ায় কান্না তাঁর থামে না;
ক্ষমা করিস মা,
নিয়ে যেতে পারলাম না তোর পূজার সাজ-
ছোট্ট মেয়েটি বার বার জিজ্ঞাসা,
বাবা কবে আসবে মা?
পুষ্পাঞ্জলি শেষ, চোখের জলে দুর্গামা;
দিনের প্রতিটা মুহূর্তে আতঙ্ক;
যোগ মেলে না জীবনের শেষ পৃষ্ঠার অঙ্ক ।
বিসর্জন বেদনার গান হৃদয়ের বাজে;
ভারতমাতার দীপ জ্বালিয়ে ঘরে ফিরলো তেরঙা সাজে।।
Comments
Post a Comment