অষ্টাদশী নয় ও, তবে ষোড়শী হবে হয়তো? /
হয়তো!না না,পঞ্চম শ্রেণীতেই ছিল তখন সে।/
সে কোনও এক গ্রীষ্মের মধ্য দুপুরে, /
দুপুর – এক উত্তপ্ত দুপুরে সব ওলটপালট হয়ে গেল তার ---/
তার কুমারী-কলি-বুকে যখন পেতে চেয়েছিল মধু/
মধুপ ভ্রমর নয়,গুবরে পোকারা /
গুবরে পোকা বিষাক্ত হয়তো নয়, তবুও ./..
তবুও তার অবিবেকী কর্মে জীবন এক থমকে গেল। /
থমকে গেল একটা জীবন; নদীর বুকে বাঁধ নয়,/
বাঁধ হলে নদী তো অনেক কাজে লাগে, এ যে ছন্দপতন,/
ছন্দপতনও নয়, নদী হারালো তার পথ মরুভূমিতে।/
মরুভূমিতে পথ হারানো নদী ভূগোল থেকে হলো ইতিহাস।/
ইতিহাস কি লিখবে সত্যি কথা ... সে তখন পঞ্চমশ্রেণীতে,/
পঞ্চমশ্রেণীর একাদশী, ষোড়শীও নয়,নয় অষ্টাদশী।/

Comments
Post a Comment