পৌষ পূর্ণিমার রাতে এখনও ছবি আঁকে যুবতী চাঁদ
আদুরে চাঁদ....ময়ূরপঙ্খী চাঁদ.....শিল্পী চাঁদ......
পাকোলো ধানের শরীর বেয়ে শিশির ফোঁটা বিন্দু বিন্দু
তুলির টানে কনে, পবিত্র দেবালি অবয়ব লাস্যময়ী
বাতাসের কোলে চড়ে দোল খাওয়া নান্দনিক স্নেহভাজন
রুপোর রূপলেখায় কোমরবন্ধ চিক চিক নৈসর্গিক.......!
হে ঈশ্বর, কথা দাও, আর একটা জন্ম দেবে উপহার
কারণ আমার অলিখিত কবিতার সাথে দেখা করতে চাই
দেখা করতে চাই সেদিন
তোমার আঁকা বা না আঁকা নিপুণ ছবিদের সাথে একান্তে
মাঠের আর্ট গ্যালারিতে এমনি কোনো পৌষ পূর্ণিমায়।

Comments
Post a Comment