শরণময়ী মা দুর্গা, তুমি আসবে বলে-----
নীল গগনে ভেসে যায় রূপলী মেঘ রাশি রাশি
গগনে মেঘে দেখি মা অবয়ব তোমার মুখের হাসি।
দেখি শরৎমেঘ বাদলবাতাসে খেলে লুকোচুরি
হয়েছে নীপশাখে শাখে নানা ফুলের সঞ্চারী
সবুজ ক্ষেতে হাওয়ায় দোলে নানা শস্য ধানের মঞ্জরী ।
আনন্দে কাশফুলের হাওয়ায় নাচন দুলেদুলে
দিঘির জলে শত কমল ফোটে দলেদলে।
তুমি আসবে বলে----
ঢাকের তালে বাজে আগমনীর সুর
অমৃত বাতাসে ভাসে শিউলির সৌরভ মধুর
আকাশে শরতআলো মিলিয়ে দেয় মেঘকালো
তৃণতলে শিশিরে ভেজে মা তোমার চরণতল
ভুবনের প্রতি ভবনের আঙিনায় আল্পনার বাহার
এ আনন্দ উৎসব আয়োজন মাগো হয় যেন সবার
তুমি আসবে বলে----
ফুল চন্দন শঙ্খধ্বনি মঙ্গল ঘটে নানা নিবেদনে সুন্দর সম্ভার
শরণময়ী মা মঙ্গল আরতিতে ঘুচাও মোদের তিমির অন্ধকার ।
----------------------
Comments
Post a Comment