শরৎ চেনায় ঘর কুনো মেঘ
নাচের তালে কাশের ফুল,
শিউলিগুলো আতর ছড়ায়
সাজতে ব্যস্ত ঢাকের বোল।
সময়ের ঘাটে নোঙর বেঁধে
মাঝি - মাল্লার ফেরার গান,
অনুভূতির ওই আঙ্গুল ছুঁয়ে
ইচ্ছেডানায় মেলাক প্রাণ ।
সাজছে শহর নতুন সাজে
মাতছে আলোয় অলি-গলি,
অল্পনারা তাই কইছে কথা
শঙ্খধ্বনি ওই চেনায় কলি।
প্রহর গোনে অপেক্ষা আজ
জমে মনের কোণে খুনসুটি,
দামাল - বুড়ো সবাই মাতে
ভুরিভোজ পর্ব জমজমাটি।
নাচের তালে কাশের ফুল,
শিউলিগুলো আতর ছড়ায়
সাজতে ব্যস্ত ঢাকের বোল।
সময়ের ঘাটে নোঙর বেঁধে
মাঝি - মাল্লার ফেরার গান,
অনুভূতির ওই আঙ্গুল ছুঁয়ে
ইচ্ছেডানায় মেলাক প্রাণ ।
সাজছে শহর নতুন সাজে
মাতছে আলোয় অলি-গলি,
অল্পনারা তাই কইছে কথা
শঙ্খধ্বনি ওই চেনায় কলি।
প্রহর গোনে অপেক্ষা আজ
জমে মনের কোণে খুনসুটি,
দামাল - বুড়ো সবাই মাতে
ভুরিভোজ পর্ব জমজমাটি।
খুব সুন্দর👌👌
ReplyDelete