আগমনী আজি দ্বারে সুরে জাগায় সুর
শুভ্র কাশে লাগলো হাওয়া শরৎ ঘ্রাণ ভরপুর।
আশ্বিনের আকাশ হয়েছে দেখো আলোড়িত,
শিউলি শাখে কুঁড়িরা সব দারুন উচ্ছ্বসিত।
মহালয়ার আবাহনে,পুজোর গন্ধ মাখে ভোর,
আগমনী বার্তায় নতুন স্বাদ সজ্জিত আজি দোর।
কাশের দোলায় মাতল ভুবন নীল সবুজের মাঝে,
মনের অন্তরালে ঢেউ শরৎ পুজোর সাজে।
কৈলাস থেকে আসছে উমা, সন্তান নিয়ে পাশে,
উৎসবের মেজাজ জমবে তবেই এসো অবকাশে।
ভালবাসার ছোঁয়া,আশ্বিনের সুরে আগমনী ভাসে,
বাদ্যি বাজে ঢাকির বোলে
কি অদ্ভুত অনায়াসে।
শুভ্র কাশে লাগলো হাওয়া শরৎ ঘ্রাণ ভরপুর।
আশ্বিনের আকাশ হয়েছে দেখো আলোড়িত,
শিউলি শাখে কুঁড়িরা সব দারুন উচ্ছ্বসিত।
মহালয়ার আবাহনে,পুজোর গন্ধ মাখে ভোর,
আগমনী বার্তায় নতুন স্বাদ সজ্জিত আজি দোর।
কাশের দোলায় মাতল ভুবন নীল সবুজের মাঝে,
মনের অন্তরালে ঢেউ শরৎ পুজোর সাজে।
কৈলাস থেকে আসছে উমা, সন্তান নিয়ে পাশে,
উৎসবের মেজাজ জমবে তবেই এসো অবকাশে।
ভালবাসার ছোঁয়া,আশ্বিনের সুরে আগমনী ভাসে,
বাদ্যি বাজে ঢাকির বোলে
কি অদ্ভুত অনায়াসে।
Comments
Post a Comment