জমির আলে কাশ ফুলের ঐ
হাওয়ার দোলা চলে,
আকাশ ভরা মেঘের ভেলা
অনেক কিছু বলে ।
শিউলি গাছের ফুলগুলো সব
মাটির উপর পড়ে,
সারাটাদিন তার কারণে
গন্ধ থাকে ঘরে ।
সবাই বলে আসছে পূজো
আর ক'টাদিন পরে,
খুশিতে এখন আমার মন
কেমন যেন করে !
হাওয়ার দোলা চলে,
আকাশ ভরা মেঘের ভেলা
অনেক কিছু বলে ।
শিউলি গাছের ফুলগুলো সব
মাটির উপর পড়ে,
সারাটাদিন তার কারণে
গন্ধ থাকে ঘরে ।
সবাই বলে আসছে পূজো
আর ক'টাদিন পরে,
খুশিতে এখন আমার মন
কেমন যেন করে !
Comments
Post a Comment