স্বর্গের দুর্গা, আমাদের কল্পনা,
মর্ত্যের দুর্গা, বাস্তব ঘটনা।
স্বর্গের দুর্গা, আগমনে আনন্দে আটখানা,
মর্ত্যের দুর্গা, আগমনে সাংসারিক যন্ত্রণা।
স্বর্গের দুর্গা, দশভুজে সজ্জিত অস্ত্রে মারছে অসুর,
মর্ত্যের দুর্গা, সমাজ যন্ত্রণায় মরতে করেনা কসুর।
স্বর্গের দুর্গা, শেখেনি কিছুই খেতে,
মর্ত্যের দুর্গা, নেই খাবার পাতে।
স্বর্গের দুর্গা, বিপত্তারিণী জগজ্জননী,
মর্ত্যের দুর্গা, ক্ষুধার্ত ধর্ষিতা রমণী।
স্বর্গের দুর্গা, আগমনে কাশফুল নাচে,
মর্ত্যের দুর্গা, আগমনে ঊলুধ্বনি বাজুক
আমাদের সভ্য সমাজের আনাচে কানাচে।

Comments
Post a Comment