দেখ্ মা আইছে দুগ্গা ঠাকুর,পরব পরব গন্ধ,
কত্ত মজা চাইরধারে,আমার কপাল মন্দ!
বাবুদিগের ছুটো ব্যাটা,লতুন জামা পইরে,
লম্বা চুলে,কানের দুলে ফরফরাইছে ঘুইরে।
ছিঁইড়ে গেইচ্যা জামাটা,বল্ কি পইরব ইবার,
আমার তো মন করে বল,লতুন জামা লিবার!
চাই মা একটো লতুন জামা ,দে মা ইবার কিনে,
পারবি লাই তো বুকে জড়ায়ে,বলেছিলিস কেইনে?
অ্যা মা, তোর চোখে জল! কাঁদিস কিসের লাইগে?
চাইনা জামা,তোর শাড়িটাই,জুগাড় কইরব আইগে
শুনছি ইবার উপাড়াতে,জামা কাপড় সব দিবেক,
তুই দ্যাখিস মা,লাইন দিয়ে আমিই আগে লিবেক।

Comments
Post a Comment