শরৎের আকাশে মেঘেদের খেলা
জানান দিচ্ছে মায়ের আগমনী।
শিউলি ফুলের গন্ধে এখন
রোজ সকালে চোখ খুলি।
কুমোর পাড়ায় ব্যস্ত কুমোর
মা সাজছে আজ।
মায়ের ওই হাসি মুখ দেখে মনভরে যায়
ওই হাসিতে সব কষ্টের বিদায়।
কাশবনে তে কাশ ফুল, পুকুরে ফুটেছে পদ্ম
আজ যেদিকে তাকাই দেখি শুধুই আনন্দ।
সপ্তমীর দিনে মন্ডপে দলে দলে ভিড়,
অষ্টমীতে লাল শাড়ি আর পাঞ্জাবি তে ফিট।
নবমীর সন্ধিপূজা মন ভরে যায়
দশমীতে মন খারাপ মায়ের বিদায়।
ঢাকের কাঠিতে বিষন্নতা এবার মায়ের বিদায় পালা,
মন ভার তাও চারিপাশে চলছে সিঁদুর খেলা।
আবার একটা বছর পরে দেখা হবে মা তোমার সাথে,
সংসার নিয়ে তাড়াতাড়ি মা, ফিরে এসো আমাদের কাছে।
জানান দিচ্ছে মায়ের আগমনী।
শিউলি ফুলের গন্ধে এখন
রোজ সকালে চোখ খুলি।
কুমোর পাড়ায় ব্যস্ত কুমোর
মা সাজছে আজ।
মায়ের ওই হাসি মুখ দেখে মনভরে যায়
ওই হাসিতে সব কষ্টের বিদায়।
কাশবনে তে কাশ ফুল, পুকুরে ফুটেছে পদ্ম
আজ যেদিকে তাকাই দেখি শুধুই আনন্দ।
সপ্তমীর দিনে মন্ডপে দলে দলে ভিড়,
অষ্টমীতে লাল শাড়ি আর পাঞ্জাবি তে ফিট।
নবমীর সন্ধিপূজা মন ভরে যায়
দশমীতে মন খারাপ মায়ের বিদায়।
ঢাকের কাঠিতে বিষন্নতা এবার মায়ের বিদায় পালা,
মন ভার তাও চারিপাশে চলছে সিঁদুর খেলা।
আবার একটা বছর পরে দেখা হবে মা তোমার সাথে,
সংসার নিয়ে তাড়াতাড়ি মা, ফিরে এসো আমাদের কাছে।
Comments
Post a Comment